About us
সজল আইটি মাস্টার সম্পর্কে জানুন
"সজল আইটি মাস্টার একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট,যেখানে তথ্য
প্রযুক্তি, অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং গাইডলাইন, লাইফস্টাইল, প্রবাস জীবন ও ভ্রমণ
গাইড নিয়ে মানসম্মত ও নির্ভরযোগ্য কন্টেন্ট প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য দক্ষতা
উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং ডিজিটাল স্কিল এর মাধ্যমে স্বাবলম্বী হতে
সহায়তা করা। নিয়মিত আপডেট ও বাস্তব ভিত্তিক তথ্যই আমাদের প্রধান শক্তি। আপনি যদি
সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আমাদের সজল আইটি মাস্টারের সাথে থাকুন।
সজল আইটি মাস্টারের প্রতিষ্ঠাতা সজল মন্ডল
আমি সজল মন্ডল একজন ব্লগার, ডিজিটাল মার্কেটিং
এক্সপার্ট এবং উদ্যোক্ত। আমি রাজশাহী জেলার চারঘাট থানার একজন অধিবাসী। আমার জন্ম
হয় মধ্যবিত্ত পরিবার কিন্তু আমি একমাত্র সন্তান হওয়ায় ঈশ্বরের কৃপায় অসাধারণ
জীবন যাপন করছি এবং অনেক ভালো আছি।
আমি রাজশাহী জেলার চারঘাট থানায় ২৫ই মার্চ
মাসের ২০০৪ সালে জন্মগ্রহণ করি। বর্তমানে এখন আমি রাজশাহীতে থাকি এবং নিজের
পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমি ২০২৫ সালের ব্লগিং শুরু করেছি এবং স্বপ্ন দেখি সফল
উদ্যোক্তা হয়ে লোকজনের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা। আমি বর্তমানে রাজশাহী
সরকারি পলিটেকনিক কলেজ থেকে অনার্স করছি।
আমার সব থেকে বেশি পছন্দ রেকেট বা
ব্যাডমিন্টন খেলা। আমি প্রতিনিয়ত ব্যাডমিন্টন খেলি এবং দেখি। প্রথমে আমার স্বপ্ন
ছিল একজন ব্যাডমিন্টন হওয়ার কিন্তু তা আর হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত। তারপরে
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং সফল ফ্রিল্যান্সার হতে চেয়েছিলাম এখন আমি সাকসেস।
সজল আইটি মাস্টারের ভবিষ্যৎ পরিকল্পনা
অনলাইনে নিজেকে দক্ষ করে তোলা, বেকারদের
ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কেলের মাধ্যমে
স্বাবলম্বী হতে সহায়তা করায় সজল আইটি মাস্টারের মূল উদ্দেশ্য।" আপনাদের আগেই
বলেছি সজল আইটি মাস্টার বাংলার সবচেয়ে বিশ্বস্ত ব্লগ ওয়েবসাইট এবং কমিউনিটি।
তাহলে আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে, সজল আইটি মাস্টার সকল বিষয়ে কনটেন্ট পাবলিশ
করে।
সজল আইটি মাস্টার শুধু ব্লগিং ওয়েবসাইট বা কমিউনিটি নয় বরং এখানে আর্টিকেল
রাইটিং এর জবাব দেওয়া হয়। আপনারা যারা পার্টটাইম জব বা অনলাইনে বাসায় বসে জব
করতে চান তাদের জন্যই আমাদের এই সজল আইটি মাস্টার। আপনাদের যদি রাইটিং এর উপর ভালো
দক্ষতা জ্ঞান থাকে তাহলে আমাদের কাছেই জব করতে পারেন। আমি আশা করি আপনি যদি আমাদের
সদস্য হন তাহলে ভবিষ্যতে একজন ভালো ব্লগার হতে পারবেন।
আপনারা অবশ্যই জানেন যে
আমাদের দেশে চাকরির অবস্থা কেমন তাই সজল আইটি মাস্টারের ভবিষ্যৎ পরিকল্পনা হলো সবার
জন্য কর্মসংস্থান প্রতিষ্ঠিত করা যেখানে সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন এবং
এখানে জব করতে পারবেন আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এই সমাজকে বেকারত্ব
দূর করার জন্য এগিয়ে আসবেন।💻🎤😊💓
সজল আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url